Dhaka 2:12 am, Wednesday, 29 April 2026

জেলা জজ আদালতের জিপি মনোনীত হওয়ায় এ্যাডভোকেট মোঃ ইব্রাহিমকে সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : 01:09:56 pm, Saturday, 26 April 2025
  • 82 Time View

জেলা জজ আদালতের জিপি মনোনীত হওয়ায় এ্যাডভোকেট মোঃ ইব্রাহিমকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক,জে ডি উজ্জ্বল:

দিনাজপুরের বিশিষ্ট আইনজীবী ও হাইকোর্টের আইনজীবী এবং দিনাজপুর জেলা আইনজীবীর সমিতির সিনিয়র সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ ইব্রাহিম জেলা জজ আদালতের সরকারি কৌঁসলি (জিপি) মনোনিত হওয়ায় চাউলিয়াপট্টি খানকাহ রহমানিয়া নূরারী তা’লিমুল কুরআন ও হাফেজিয়া মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় মাদরাসা মিলনায়নে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাখাওয়াত হোসেন সাকু’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ ইব্রাহিম। এ সময় তিনি বলেন, সবাই মিলে কাজ করলে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়া সহজ হবে। এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি সাধ্যমত কাজ করবো ইনশাআল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাখাওয়াত হোসেন সাকু বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসায় বর্তমানে পাঁচ শতাধিকের বেশি ছাত্রছাত্রী অধ্যয়ন করে। ১৫ জন শিক্ষকসহ ১৮ জন স্টাফ নিয়ে এই মাদরাসা পরিচালিত হয়। এখানে ইসলামী শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তি বিষয়ে ও বাংলার পাশাপাশি ইংরেজী মাধ্যমেও পাঠদান করা হয়।
তিনি বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর মাদরাসার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তিনি জিপি এ্যাডভোকেট মোঃ ইব্রাহিমের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ জসিম উদ্দীন। আলোচনা শেষে মাদরাসার উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ তাশরিফুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

​গড়েয়া স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

জেলা জজ আদালতের জিপি মনোনীত হওয়ায় এ্যাডভোকেট মোঃ ইব্রাহিমকে সংবর্ধনা

Update Time : 01:09:56 pm, Saturday, 26 April 2025