Dhaka 10:54 pm, Sunday, 28 June 2026

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে বিএনপির দোয়া ও সমাবেশ

তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গী হোন্ডা রোড এলাকায় দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে টঙ্গী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন মো. শওকত হোসেন সরকার এবং সভাপতিত্ব করেন মো. রাশেদুল ইসলাম কিরণ।

বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা কোটি মানুষের প্রাণের দাবি।” তারা অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে।

তারা আরও বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাই—অবিলম্বে দেশনেত্রীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। একইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।”

পরে দেশনেত্রীর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে নেতা-কর্মীরা সর্বদা মাঠে থাকবে।

সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. শাহাবুদ্দিন, মো. নুরু মিয়া, মো. নজু মোল্লা, মো. নজরুল ইসলাম, মো. রাজু ও মো. মামুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে বিএনপির দোয়া ও সমাবেশ

Update Time : 08:24:30 pm, Friday, 5 September 2025