Dhaka 1:29 am, Tuesday, 30 June 2026

মান্দা উপজেলার আত্রাই নদীর পাড়ে অবৈধ মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট, ট্রাক্টর জব্দ

  • Reporter Name
  • Update Time : 09:31:31 pm, Sunday, 28 June 2026
  • 2 Time View

মোঃ মমিন আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের খুদিয়া ডাঙ্গা মৌজায় আত্রাই নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে পরিচালিত অভিযানে অভিযোগের অভিযুক্ত মো. সোহেলকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টর আটক করে জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটার ঘটনায় অভিযুক্ত মো. সোহেলের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধভাবে মাটি কাটার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও মোবাইল কোর্টসহ প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পবায় র‍্যাব-৫ এর অভিযান: ১০৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মান্দা উপজেলার আত্রাই নদীর পাড়ে অবৈধ মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট, ট্রাক্টর জব্দ

Update Time : 09:31:31 pm, Sunday, 28 June 2026