Dhaka 11:03 pm, Sunday, 28 June 2026

লাখাইয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে এক যুবক আটক

  • Reporter Name
  • Update Time : 09:34:53 pm, Sunday, 28 June 2026
  • 1 Time View

এম ইয়াকুব হাসান অন্তর,লাখাই প্রতিনিধিঃ লাখাইয়ে মোটরসাইকেল চুরির সংগে জড়িত সন্দেহে লুক্কো মিয়া (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রবিবার(২৮ জুন) বিকেলে উপজেলার বুল্লা বাজার থেকে থাকে আটক করা হয়েছে।
আটক লুক্কো মিয়া লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের বজলু মিয়ার পুত্র বলে জানা যায়।
স্থানীয় ও বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, গত প্রায় ১৫ দিন আগে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।
চুরির এই ঘটনার সাথে সিংহগ্রামের লুক্কো মিয়া জড়িত রয়েছেন বলে এলাকায় জানাজানি হলে স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে, এলাকায় অপরাধ প্রবণতা রোধকল্পে আজ রবিবার বিকেলে লুক্কো মিয়া বুল্লা বাজারে আসলে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ব্যবসায়ীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই জানান, “এলাকায় চুরি ও অপরাধ রোধে ব্যবসায়ী ও এলাকাবাসী সর্বদা সচেতন। মোটরসাইকেল চুরির সুনির্দিষ্ট অভিযোগে ওই যুবককে আটকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এর সাথে আলাপকালে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনাটি গত মার্চ মাসের এবং হবিগঞ্জ সদর উপজেলার।তাই এ বিষয়ে হবিগঞ্জ সদর থানায় যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

লাখাইয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে এক যুবক আটক

Update Time : 09:34:53 pm, Sunday, 28 June 2026