Dhaka 2:49 am, Tuesday, 30 June 2026

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ এবং মহা সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে সকালে গাজীপুরের আলিফ ক্যাজুয়াল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিক্ষোভরত অবস্থায় মহাসড়কে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

সোমবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া মোড়ে শত শত শ্রমিক এই অবরোধ কর্মসূচিতে অংশ নেন। পৌনে এক ঘণ্টা ধরে বিক্ষোভ এবং অবরোধ চলে। এরপর পুলিশ বিক্ষোভ কারীদের শান্ত করার চেষ্টা করে তাদেরকে মহাসড়ক থেকে থেকে সরিয়ে দেওয়া হয়।

হতাশাগ্রস্থ শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার ছুটির অজুহাতে জুলাই ও আগস্ট মাসের বেতন আটকে রেখেছে। কারখানা বন্ধ থাকার কারণে যার যার অবস্থান থেকে প্রায় ৮০০ শ্রমিকের মধ্যে ৬০০ থেকে ৭০০ শ্রমিক বকেয়া বেতনের আন্দোলনে অংশ নেয়। তারা জানান, বেতন না পাওয়ায় সংসার চালানো এবং বাসা ভাড়া পরিশোধ করা দুঃসাধ্য হয়ে পড়েছে। অবরোধ চলাকালে বিক্ষুব্ধ অসহায় শ্রমিকরা মহাসড়কে বসে পরে এবং করতালির মধ্য দিয়ে মুহুর মুহুর স্লোগান দিতে থাকে।

শ্রমিক অসন্তর এবং বকেয়া বেতনের আন্দোলনের খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের ইন্সপেক্টর ফারুকুল আলম ঘটনাস্থলে উপস্থিত হন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয় এবং শ্রমিক নেতারা আলোচনার জন্য কারখানার ভেতরে প্রবেশ করে। বাহিরে আন্দোলনে অংশগ্রহণকারী শ্রমিকগণ অবস্থান নেয়।

গাজীপুর ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর শফিকুল আলমও জানান, কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মালিকপক্ষ গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর এবং ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রাখে, যার ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পবায় র‍্যাব-৫ এর অভিযান: ১০৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ এবং মহা সড়ক অবরোধ

Update Time : 05:40:12 pm, Monday, 8 September 2025