
আজ অদ্য ০৭/০৯/২০২৫ইং তারিখে চট্টগ্রাম মহানগর সিটিজেন ফোরামের এক মতবিনিময় সভা চিটাগাং ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাবলু বড়ুয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জনাব মসিউল আলম স্বপন। সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোহাম্মদ আবু নাছের উক্ত সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন। আরো ও বক্তব্য রাখেন চট্টগ্রাম শহর থেকে আগত বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।
উক্ত সভায় ফোরামের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। সভাপতি মহোদয় তার বক্তৃতায় বলেন-জনতা ও পুলিশের পারস্পরিক মিল বন্ধনের মাধ্যমেই সুন্দর সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করে।
সাধারণ সম্পাদক মহোদয় বলেন – কিশোর গ্যাং ও মাদক নির্মূলে পুলিশের সাহসী ভূমিকা রয়েছে। এরপরে ও সিটিজেন ফোরামের পুলিশের এই মহতী কাজের সাথে নিজ উদ্যোগে সমন্বয় করে সহযোগিতার হাত প্রশস্ত করতে হবে।
সভা শেষে ফোরামের সভাপতি মহোদয় আগত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার ইতি টানেন।
বাবলু বড়ুয়া, চট্টগ্রাম। : 

















