Dhaka 1:00 am, Monday, 29 June 2026

দোয়ারাবাজারে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

এম এ শুকুর সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে (১৮) ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকরাম আলী (৩৫) নামে এক মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ০৭নং লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আকরাম আলী একই ইউনিয়নের এরুয়াখাই (তিলোরাকান্দি) গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম তরুণীর ফুফু ফাতেমা বেগম এলাকায় কবিরাজি চিকিৎসা করেন। গত গতকাল বিকেলে অভিযুক্ত মোটরসাইকেল চালক আকরাম আলী ফাতেমা বেগমের কাছে একজন রোগী নিয়ে আসেন। চিকিৎসার কাজের জন্য ফাতেমা বেগম আকরাম আলীকে কলাপাতা নিয়ে আসতে বলেন। কলাপাতা আনতে যাওয়ার পথে আকরাম আলী দেখতে পান পাশে ভিকটিমের বসতঘরে ওই প্রতিবন্ধী তরুণী একাকী অবস্থান করছেন। এই সুযোগে আকরাম আলী ঘরে প্রবেশ করে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর ভিকটিমের পিতা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ পাওয়ার পরপরই দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আকরাম আলীকে গ্রেপ্তার করে। বর্তমানে ভিকটিম তরুণী সুনামগঞ্জ সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথেই পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দোয়ারাবাজারে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

Update Time : 11:23:17 pm, Sunday, 28 June 2026