Dhaka 3:01 am, Monday, 29 June 2026

হাজী নোয়াব আলী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের পিতার ইন্তেকাল

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, হাজী নোয়াব আলী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মাস্টারের পিতা, জনাব আলহাজ্ব নোয়াব আলী মেম্বার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার জানাজায় হাজারো মানুষের সমাগম ঘটে। তিনি ছিলেন এলাকার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যিনি মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন।

২০০৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হাজী নোয়াব আলী মডেল একাডেমি (মাধ্যমিক শাখা) ও বাইমাইল মডেল একাডেমি (প্রাথমিক শাখা) শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রতিষ্ঠাতা পরিচালকের পিতার ইন্তেকালে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাজী নোয়াব আলী মডেল একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে—
“আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।”

শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে মরহুমের সন্তানরা দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তায়ালা তাদের প্রিয় বাবাকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাজী নোয়াব আলী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের পিতার ইন্তেকাল

Update Time : 05:35:24 pm, Thursday, 11 September 2025