
তারেক রহমানের ৩১ দফা জাতির আগামী দিনের মুক্তি মুক্তির সনদ ও দেশে সুশাসনের মাইলফলক। এ দফাগুলোয় বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্র কাঠামো গঠনে এই ৩১ দফা বাস্তবায়ন হলে এর সুফল ভোগ করবে দেশের সকল জনগণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত ফ্রী চিকিৎসা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার উপর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথাগুলো বলেন বক্তারা।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা সদরস্থ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের আহ্বায়ক মনজুর আলম মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক এম এ মন্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছহাক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম,ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু আকতার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব আনোয়ার হোসেন চৌধুরী, এডভোকেট শামসুদ্দিন চৌধুরী, মোঃ হাসান চৌধুরী, মাহমুদুল হক মেম্বার, প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী,জামাল উদ্দিন,পল্টু বড়ুয়া, ইউচুপ নবী,আবু তাহের মাস্টার, মমতাজ, হাবীব আরজু, মোঃ ইউনুছ, জামাল উদ্দিন,আবুল বশির চৌধুরী, নজরুল ইসলাম, জফুর মুন্সী, ছাত্রদল নেতা শাহাদৎ হোসেন জিকু, শাহাদাত হোসেন শওকত, মিজানুর রহমান অভি সহ অন্যান্য নেতৃবৃন্দরা।পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রায় দের শতাধিক প্রতিযোগীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বিপ্লব দাস (চট্টগ্রাম) বিশেষ প্রতিনিধি -ঃ 

















