Dhaka 1:18 pm, Monday, 29 June 2026

নাগরপুরে জামায়াতে ইসলামীর পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উদ্যোগে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ভোট কেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭:৩০ মিনিটে নাগরপুর উপজেলার ঐতিব্যবাহী সরকারী যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনে জামায়াতে ইসলামী হতে সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসন পরিচালক মির্জা রাশেদুল হাসান জুয়েল।

উপজেলা জামায়াতে ইসলামী নেতারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের সক্রিয় ভূমিকা রাখার জন্য এই কর্মশলার আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, কর্মশালায় নির্বাচনী বিধিমালা, এজেন্টদের দায়িত্ব ও করণীয়, ভোট গ্রহণ প্রক্রিয়া, ব্যালট যাচাই ও ভোটার শনাক্তকরণ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ কর্মশলায় নাগরপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শ্রমিক, যুব ও ছাত্র বিভাগের নেতৃবৃন্দ এবং প্রতিটি ইউনিয়নের জামায়াত, শিবির, শ্রমিক ও যুব সংগঠনের সভাপতি ও সেক্রেটারিগণ এবং সকল ভোটকেন্দ্রের পোলিং এজেন্টরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে জামায়াতে ইসলামীর পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : 06:16:07 pm, Saturday, 20 September 2025