Dhaka 4:18 pm, Monday, 29 June 2026

আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে ট্রাফিক “সমন্বয় সভা” অনুষ্ঠিত

আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি’র সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন এলাকায় শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদযাপনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে এক ট্রাফিক “সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম মহোদয়।

সভায় দুর্গাপূজা চলাকালীন সময়ে পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা, যানবাহনের পার্কিং নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখাসহ নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতি মহোদয় উপস্থিত বিভিন্ন স্টেকহোল্ডারদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং তাঁদের পরামর্শ ও সুপারিশসমূহকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম মহোদয় বলেন—“শারদীয় দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই উৎসবকে কেন্দ্র করে নগরীতে বিপুল জনসমাগম ঘটে, তাই আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাকে হতে হবে আরও সুসংগঠিত ও কার্যকর। পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আমরা বিশেষ ট্রাফিক পরিকল্পনা হাতে নিয়েছি। নগরীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে, বিকল্প রুট নির্ধারণ করা হবে এবং যানবাহন পার্কিংয়ের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। সকলকে অনুরোধ করছি ট্রাফিক আইন মেনে চলার জন্য, যাতে দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় এবং নগরীর সড়কে শৃঙ্খলা বজায় থাকে।”

এ সময় সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিংড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা, জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে ট্রাফিক “সমন্বয় সভা” অনুষ্ঠিত

Update Time : 03:21:59 pm, Tuesday, 23 September 2025