Dhaka 5:24 pm, Monday, 29 June 2026

নবীনগরে জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে ৬ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। শিক্ষার্থীদের হাতে ছিলো জুঁই হত্যার বিচারের দাবিতে লেখা বিভিন্ন প্লে-কার্ড।

কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, জুই ছিল শান্ত স্বভাবের মেয়ে, তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, কিন্তু যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, আমরা তার সর্বোচ্চ বিচার চাই।

ফাহাদ,মুক্তা আক্তার, মরিয়ম আক্তার সহ অসংখ্য শিক্ষার্থী সমাবেশে বলেন, “একজন তরুণীকে এভাবে নৃশংসভাবে হত্যা করা মেনে নেওয়া যায় না। জুঁই আমাদের গর্ব ছিল, তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা অর্জনের। সেই স্বপ্ন মাঝপথে থেমে গেল। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
আরও বলা হয়, “আজ আমরা শিক্ষার্থীরা ন্যায়বিচারের জন্য রাস্তায় নেমেছি। যদি হত্যাকারীদের গ্রেফতার না করা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

উল্লেখ্য, গত শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কচুরিপানা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি জুঁইয়ের মরদেহ দেখে আঁতকে ওঠেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। মৃত ফারজানা আক্তার জুঁই লাউরফতেহপুর ইউনিয়নের আবুল হাসনাতের মেয়ে। তিনি ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিংড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা, জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগের আহ্বান

নবীনগরে জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন

Update Time : 12:45:15 pm, Thursday, 25 September 2025