Dhaka 8:05 pm, Tuesday, 30 June 2026

শ্রমিকের কণ্ঠস্বর থেকে গাজীপুর-১ আসনে এমপি প্রার্থী এ কে আজাদ

মোঃ মাহবুবুর রহমান সোহেল,স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রমিক রাজনীতির পরিচিত মুখ, কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এ কে আজাদ। শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রাম থেকে উঠে আসা এই নেতা এখন গাজীপুর-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী।

সাধারণ এক শ্রমিকের পাশে দাঁড়িয়ে রাজনীতির পথচলা শুরু করেছিলেন তিনি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শ্রমিক সমাজে হয়ে উঠেছেন আস্থার প্রতীক। বহু বছর ধরে শ্রমিকদের অধিকার, মজুরি ও ন্যায্য দাবি আদায়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে আজাদ কেবল দলেরই নয়, পুরো শ্রমিক সমাজের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে দোয়া ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় আবেগঘন কণ্ঠে বলেন, “আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম থেকে। আজ আমি চাই গাজীপুর-১ আসনের মানুষের সার্বিক উন্নয়ন ও কল্যাণে নিজেকে উৎসর্গ করতে। জনগণের ভোটে জয়ী হয়ে জাতীয় সংসদে গিয়েই হবে সেই সুযোগ।”

এ কে আজাদের নির্বাচনী অঙ্গীকারের মূল বিষয়—যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও শ্রমিক অধিকার সুরক্ষা। তার বিশ্বাস, জনগণের ভালোবাসা আর দোয়া নিয়েই সম্ভব একটি উন্নত, সমৃদ্ধ ও সুখী গাজীপুর-১ গড়ে তোলা।

তিনি আরও বলেন, “আমি কারও বিরুদ্ধে নয়, আমি মানুষের পক্ষে। গাজীপুর-১ আসনের প্রতিটি মানুষ আমার শক্তি, আমার প্রেরণা। আমি চাই আপনাদের অকুণ্ঠ সমর্থন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পবায় র‍্যাব-৫ এর অভিযান: ১০৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

শ্রমিকের কণ্ঠস্বর থেকে গাজীপুর-১ আসনে এমপি প্রার্থী এ কে আজাদ

Update Time : 07:31:27 pm, Friday, 26 September 2025