Dhaka 11:43 pm, Monday, 20 April 2026

গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজে ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা 

বিশেষ প্রতিনিধি:শাহিনুর ইসলাম শাহীন

গাজীপুরের গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকত হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের মেয়র জনাব মোঃ জাহিদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ হাজী আব্দুর রহমান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ জহুরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের মেধা, শারীরিক সক্ষমতা ও নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

এছাড়াও বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে শিক্ষার্থী ও গার্ডিয়ান অভিভাবকদের কাছে দোয়া কামনা করেন। তিনি প্রতিশ্রুতি দেন, ধানের শীষের বিজয় নিশ্চিত হলে শিক্ষা খাতসহ এলাকার সার্বিক উন্নয়নে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে অনুষ্ঠানটি আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজে ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা 

Update Time : 06:52:11 pm, Sunday, 8 February 2026