Dhaka 6:51 am, Wednesday, 22 April 2026

আ.লীগের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক মোঃ রেজাউল করিম রেজা:-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বৃহস্পতিবার(৯এপ্রিল)সকালে গ্রেফতারের বিষয়টি এক প্রেসব্রিফিং এনিশ্চিত করেছে ডিবি পুলিশ। বুধবার(৮এপ্রিল)রাতে তাকে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,সফুরা বেগমের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা,রংপুর কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।

এছাড়া,জুলাই গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষে ‘জয় বাংলা ব্রিগেড’ এর হয়ে তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলেও জানায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আ.লীগের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

Update Time : 10:57:53 pm, Thursday, 9 April 2026