Dhaka 12:06 am, Friday, 24 April 2026

উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : 07:31:27 pm, Thursday, 23 April 2026
  • 5 Time View

মোঃ হারুন অর রশিদ,উখিয়া:

‎কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার মোছার খোলা এলাকায় পরিচালিত এই মোবাইল কোর্টে অপরাধীকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকায় পাহাড় কেটে বনভূমি উজাড় এবং ড্রেজার দিয়ে খাল থেকে বালু তোলার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিফাত আসমার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের সহায়তায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

‎অভিযান চলাকালে অবৈধ কর্মকাণ্ডের সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী মোছার খোলা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম ভূট্টোকে (৪২) ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাহাড় কাটার সরঞ্জাম (কোদাল) জব্দ করে প্রশাসন।

‎সরেজমিনে দেখা যায়, মোছার খোলা বিট অফিসের মাত্র এক কিলোমিটার দূরত্বে বনভূমির বিশাল একটি অংশ কেটে ফেলায় পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে সহকারী বন সংরক্ষককে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ইউএনও রিফাত আসমা। পাশাপাশি পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ও জোরালো অভিযান অব্যাহত রাখার জন্য বন বিভাগকে কড়া নির্দেশনা প্রদান করা হয়।

‎অভিযানকালে উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক জনাব শাহীনুর ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বন বিভাগের সদস্যবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

‎উখিয়া উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা জানান, পরিবেশ রক্ষায় এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে উখিয়ায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি রাষ্ট্রীয় স্বার্থে এ ধরনের অপরাধের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

Update Time : 07:31:27 pm, Thursday, 23 April 2026