Dhaka 2:11 am, Wednesday, 29 April 2026

বীর মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • Reporter Name
  • Update Time : 09:43:59 pm, Tuesday, 28 April 2026
  • 2 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৬নং ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের মৃত নজিব উদ্দীনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ (৭৫) রবিবার (২৬ এপ্রিল) বিকেলে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন-( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা সন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সোনাপাতিলা নয়াদীঘি মাঠে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান সহ চৌকশ একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা করেন । এর আগে জাতীয় পতাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের মরদেহ ঢেকে দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তার মুক্তিবার্তা নং-০৩০৯০৩০১৫৮, ভর্তি তালিকা নং- ৩৭০০৭, পরিচিতি নং- ০১৭৭০০০০১৭৪।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

​গড়েয়া স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

বীর মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Update Time : 09:43:59 pm, Tuesday, 28 April 2026