Dhaka 12:52 pm, Friday, 5 June 2026

সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ 

ওবায়দুর রহমান

জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় দেশীয় অস্ত্রের মুখে ৯ বছরের শিশু এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক মুদী দোকানীর বিরুদ্ধে। শনিবার(২৩ মে) দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মো. খায়ের দাই (৩৫) উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের মমিন দাইয়ের পুত্র। ঘটনার পর স্থানীয়রা খায়ের কে আটক করলে সে কৌশলে পালিয়ে যায়। এই বিষয়ে ঐ শিশুর মা সালথা থানা একটি অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, মাদ্রাসা ছাত্রী ঐ শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গেলে, দুই সন্তানের জনক মুদি ব্যবসায়ী খায়ের দাই দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে শিশুটির মুখ আটকে ধরে ভয়ভীতি দেখিয়ে বাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এই ঘটনা স্থানীয়রা দেখে ফেললে পালিয়ে যায় খায়ের। এরপর স্থানীয়রা জড়ো হয়ে খায়ের কে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ আসার আগেই কৌশলে খায়ের ঘর থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ঘটনার পর ঐ শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত খায়েরকে আসামী করে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ 

Update Time : 11:09:14 pm, Saturday, 23 May 2026