Dhaka 7:34 pm, Monday, 15 June 2026

পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত: জেলা পুলিশ একাদশের শিরোপা জয়

মিসেস আকলিমা আক্তার,নিজস্ব সংবাদদাতা

মাগুরার শ্রীপুর উপজেলায় ক্রীড়ার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, মাদকবিরোধী সচেতনতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ’-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে শ্রীপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী আমতৈল হাই স্কুল মাঠে জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলাবাসীর যৌথ উদ্যোগে এই সম্প্রীতির ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা শুরুর আগ থেকেই মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাঠ পরিণত হয় এক মিলনমেলায়।

রোমাঞ্চকর লড়াইয়ে জেলা পুলিশের জয়

খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। জেলা পুলিশ একাদশ এবং শ্রীপুর উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড়রা সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে দর্শকদের দারুণ উত্তেজনায় রাখেন। ম্যাচের একমাত্র গোলটি করে জেলা পুলিশ একাদশ এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে ১-০ গোলের জয় নিশ্চিত করে।

খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাঠের চারপাশে জড়ো হওয়া হাজারো দর্শক করতালি ও উল্লাসে খেলোয়াড়দের উৎসাহিত করেন। বাংলাদেশ বেতারের খ্যাতিমান ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায় প্রাণবন্ত ধারাবিবরণীর মাধ্যমে ম্যাচটিকে আরও উপভোগ্য করে তোলেন। খেলাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন রেফারি সাদ্দাম হোসেন গোকী।

বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন

ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ। তিনি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলার সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“মাদক প্রতিরোধ, গ্রামীণ সমাজে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা, সামাজিক সংঘাত ও দাঙ্গা-হাঙ্গামা রোধ এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই নান্দনিক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই।

অতিথিদের সম্প্রীতির বার্তা

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখে। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আহ্বান জানান তারা।

গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত আল নাহিয়ান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহা আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্প্রীতি ও জনসম্পৃক্ততার অনন্য আয়োজন

আয়োজকরা জানান, ‘পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ’ শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি ব্যতিক্রমী উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। পুরস্কার গ্রহণের সময় খেলোয়াড় ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

স্থানীয়রা মনে করছেন, এমন আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত: জেলা পুলিশ একাদশের শিরোপা জয়

Update Time : 10:37:13 pm, Thursday, 11 June 2026