Dhaka 11:38 pm, Tuesday, 16 June 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরে ফ্যামিলি কার্ড বিতরণ ও রাজনৈতিক সভায় অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:জীবন দেওয়ান উজ্জ্বল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও দেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১৭ জুন ২০২৬ (বুধবার) মৌলভীবাজার জেলা সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গন, প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি সুবিধাভোগী পরিবারের সদস্যদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখবেন।

পরবর্তীতে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগদান করবেন। এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপকারভোগী পরিবার, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দিনের শেষ ভাগে প্রধানমন্ত্রী জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দুসাই রিসোর্টে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভায় অংশ নেবেন। সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সফর সফল করতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

জেলার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফর মৌলভীবাজারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে ছাত্রদলের উদ্যোগে সংসদ সদস্য’র সংবর্ধনা এবং বর্তমান ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দদের পুনর্মিলনী ৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরে ফ্যামিলি কার্ড বিতরণ ও রাজনৈতিক সভায় অংশগ্রহণ

Update Time : 08:56:12 pm, Tuesday, 16 June 2026