Dhaka 4:40 pm, Wednesday, 17 June 2026

খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ. বিএল কলেজ শিক্ষার্থীসহ আহত ১০.

  • Reporter Name
  • Update Time : 01:11:15 pm, Wednesday, 17 June 2026
  • 6 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম //

খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার যুগ্নিপাশা বাজারে দুই যাত্রীবাহী বাস ও এক তেলবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় কুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলনা-কুষ্টিয়াগামী রূপসা পরিবহন, নওয়াপাড়া-খুলনাগামী বিএল কলেজ বাস ও নওয়াপাড়া-খুলনাগামী তেলবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ট্রাকের চালক-হেলপার গুরুতর আহত হন।

আহতদের মধ্যে খুলনা বিএল কলেজের ৬ শিক্ষার্থী রয়েছেন – ইভা, তামান্না জান্নাত, সাবরিনা, রন্তা রায়, মাইমুনা ও নাজমুন নাহার। এছাড়া আহত হয়েছেন যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান ও রূপসা পরিবহনের হেলপার সাইফুল।

আহতদের প্রথমে ফুলতলা ও নওয়াপাড়া হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফুলতলা থানার ওসি এস এম তৌহিদ বলেন, “প্রাণহানি ঘটেনি। হাইওয়ে পুলিশ ঘটনা তদন্ত করছে।” দুর্ঘটনার পর ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন

খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ. বিএল কলেজ শিক্ষার্থীসহ আহত ১০.

Update Time : 01:11:15 pm, Wednesday, 17 June 2026