Dhaka 1:05 am, Sunday, 21 June 2026

​রাজশাহীতে গৃহকর্মীর বিরুদ্ধে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 11:29:25 am, Thursday, 18 June 2026
  • 17 Time View

​রাজশাহীতে গৃহকর্মীর বিরুদ্ধে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ
​নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
​রাজশাহীর চন্দ্রিমা থানায় গৃহকর্মীর বিরুদ্ধে নগদ ৫ লক্ষ ৯০ হাজার টাকা ও ৫ ভরি ১৩ আনা ওজনের স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোসা. পপি খাতুন বাদী হয়ে চন্দ্রিমা থানায় এই অভিযোগটি দায়ের করেন।

অভিযোগকারী পপি খাতুন জানান, অভিযুক্ত ১ নম্বর বিবাদী রিশা খাতুন (যিনি সম্পর্কে তার বোনের নাতনি) দীর্ঘ ৮ বছর ধরে তার বাড়িতে বসবাস করছিলেন। দেড় মাস আগে রিশাকে ২ নম্বর বিবাদী আতিকের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকে রিশার স্বামীর মাদকাসক্তির কারণে সংসারে সমস্যা শুরু হলে, গত ৫ জুন ২০২৬ তারিখে রিশা নিজেই পপি খাতুনের বাসায় চলে আসেন এবং ৭ জুন পুনরায় তার বিয়ে দেওয়া হয়।

পপি খাতুনের অভিযোগ, গতকাল বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তিনি ঘরে ব্যস্ত থাকার সুযোগে রিশা হাতব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর রিশার কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি খোঁজ নেওয়া শুরু করেন এবং জানতে পারেন, রিশা ব্যাগ হাতে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। এরপর আলমারি খুলে দেখেন যে, নগদ ৫ লক্ষ ৯০ হাজার টাকা ও ৫ ভরি ১৩ আনা ওজনের স্বর্ণালঙ্কার খোয়া গেছে।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত রিশা গত তিন দিন ধরে ২ নম্বর বিবাদী আতিক এবং আরও দুই ব্যক্তির সাথে ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিল। ঘটনার পর ২ নম্বর বিবাদীর ঠিকানায় গিয়ে দেখা যায়, বাড়ি ও কর্মস্থল তালাবদ্ধ এবং তারা পলাতক। পপি খাতুনের ধারণা, ১ ও ২ নম্বর বিবাদী পরস্পর যোগসাজশে এই চুরির ঘটনা ঘটিয়েছে।
​ঘটনার পর থেকে চুরি হওয়া সম্পদ উদ্ধার ও নিজেদের নিরাপত্তার খাতিরে ভুক্তভোগী পপি খাতুন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীর সর্বোত্র ফেইজবুকে দুই লাইন লিখতে পারা ব্যাক্তিরা ও সাংবাদিক সেজে মহামারীর রুপ ধারণ করে চলেছে

​রাজশাহীতে গৃহকর্মীর বিরুদ্ধে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

Update Time : 11:29:25 am, Thursday, 18 June 2026