Dhaka 1:07 am, Sunday, 21 June 2026

পরীমনি কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

[চেতনায় মুক্তিযোদ্ধা নিউজ ডেস্ক]

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা অনুবিভাগ) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিএমপির গোয়েন্দা বিভাগে কর্মরত থাকার সময় সরকারি দায়িত্বের পরিধি অতিক্রম করে তিনি চিত্রনায়িকা পরীমনি-এর সঙ্গে নৈতিকতা-বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ ওঠে, যা পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

এতে আরও বলা হয়, তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও ওই সম্পর্ক, জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে সময় কাটানোর মতো ঘটনায় অসদাচরণে জড়িত হন বলে অভিযোগ প্রমাণিত হয়।

এর আগে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে তিনি লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানিতে অংশ নেন।

তদন্ত কর্মকর্তা ২০২৩ সালের ১২ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে অভিযোগগুলো প্রমাণিত বলে মত দেওয়া হয়। এরপর ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় এবং তিনি ১০ মার্চ তার জবাব দেন।

দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়, যা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীর সর্বোত্র ফেইজবুকে দুই লাইন লিখতে পারা ব্যাক্তিরা ও সাংবাদিক সেজে মহামারীর রুপ ধারণ করে চলেছে

পরীমনি কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

Update Time : 11:41:44 pm, Thursday, 18 June 2026