Dhaka 3:17 am, Monday, 22 June 2026

‎রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : 07:57:05 pm, Sunday, 21 June 2026
  • 2 Time View

স্টাফ রিপোর্টার,রাজশাহী: রাজশাহী মহানগরীর সাহেব বাজার স্বর্ণপট্টি এলাকার ‘কারুশ্রী জুয়েলার্স-এ দেয়াল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনার প্রতিবাদে এবং লুটের মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী।

‎‎এরই অংশ হিসেবে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় আজ ২১ জুন বিকাল ৫ ঘটিকায় তাহেরপুর মাদ্রাসা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  আয়োজন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) তাহেরপুর শাখার সদস্যরা।

‎মানববন্ধনে বক্তৃতারা দাবি করেন, চুরি ডাকাতিকৃত স্বর্ণ, রুপা ও নগদ টাকা উদ্ধার, ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি ও স্বর্ণ ব্যবসায়ীক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদান বিষয়ে দাবি তুলেন।

‎জানা যায়, গত ২০ জুন ২০২৬ (শনিবার) সাহেব বাজারের আবাসিক স্বর্ণা হোটেলের নিচতলায় অবস্থিত ‘কারুশ্রী জুয়েলার্স’-এর পাশের একটি ফাঁকা দোকানের দেয়াল কেটে সংঘবদ্ধ চোরচক্র ভেতরে প্রবেশ করে। চোরেরা সিন্দুক ও শোকেস ভেঙে প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার, ১,২০০ ভরি রুপা এবং নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।  সাপ্তাহিক ছুটির সুযোগ নিয়ে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটানো হয়।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন, তাহেরপুর বাজুসের সভাপতি আলহাজ্ব মোঃ মকিদুর রহমান, সাধারণ সম্পাদক, শ্রী অমুল কর্মকার, সহসভাপতি জাহিদুল ইসলাম, ক্যাশিয়ার মধু শাহ্,  মহব্বত আলী শাহ্, মোঃ গালিব শাহ্, মামুন শাহ্, রুবেল শাহ্, শাকিল শাহ্, শ্রী মিঠু কর্মকার, শ্রী সুরনজ্জিত, মহসিন শাহ্, রিপন প্রামানিক, বাবুল মন্ডল, নয়ন মন্ডল, লুৎফুল্লা শাহ্, গোলাম সারওয়ার  শাহ্, মোজাফর প্রামানিক সহ স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা  উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মোহনগঞ্জে প্রভাবশালীদের দখলদারিত্ব ও নির্যাতনের অভিযোগ, আইনের আশ্রয় নিয়ে নিরাপত্তা চাইলেন দুই নারী

‎রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : 07:57:05 pm, Sunday, 21 June 2026