
আব্দুল হালিম, নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরের মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২১ জুন ২০২৬ রোববার বিকেল ৪ টায় ২৮ জন হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ করা হয়।
উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী, জামায়াত রংপুর জেলা কমিটির সেক্রেটারী মাওলানা এনামুল হক ও ইসলামিক ফাউন্ডরশন কর্মকর্তা নুরে আলম সিদ্দীক উপস্থিত ছিলেন।
Reporter Name 




















