
আব্দুল হালিম, নিজস্ব প্রতিবেদক, রংপুর: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিঠাপুকুর মডেল মসজিদ হলরুমে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শঠিবাড়ী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন প্রতিদ্বন্দ্বী দল পাইকান উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রংপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও মোঃ পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এইচ.এম মাহাবুবুল ইসলাম, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম রব্বানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্নীতি প্রতিরোধ কমিটি মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আ,আ, ম আনোয়ারুল ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মিঠাপুকুর উপজেলা প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা বাস্তবায়ন করেন রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।##২২-৬-২০২৬
Reporter Name 




















