
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী কে হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ (২২ জুন)সোমবার বেলা ১১ টার দিকে গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে পৌর পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলার ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। সমাবেশে গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা জেলার সাবেক সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, সেক্রেটারি ফাহিম মন্ডলসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, শিবির নেতা সাইফুল্লাহ বারীর হত্যাকারীদের মধ্যে মাত্র একজন কে গ্রেফতার করা হয়েছে। বাকিদের এখনো গ্রেফতার করা হয়নি।আগামী ২৪ ঘন্টার মধ্যে সাইফুল্লাহর হত্যারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।পরে প্রতিকুল আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি পৌর পার্ক চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে বাসষ্টার্ন্ড এলাকায় গিয়ে শেষ হয়।
উল্লেখ্য,গত ২১ জুন রবিবার বিকেলে একটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকার চৌরাস্তায় সন্ত্রাসীদের হামলায় শিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন।
এ ঘটনায় সালাউদ্দিন নামের এক শিবির কর্মী গুরুতর আহত হন। নিহত সাইফুল্লাহ বারী উপজেলার শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
Reporter Name 



















