Dhaka 1:22 pm, Friday, 26 June 2026

অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু: শ্রীপুরে কারখানার সামনে বিক্ষোভ, তদন্ত ও ক্ষতিপূরণের দাবিতে উত্তাল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক: ডাঃ মোঃ শাহীন মিয়া

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত কালার এন্ড কোং লিমিটেড কারখানার এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেও ছুটি না পাওয়ায় রাতের শিফটে কাজ করতে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন সহকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করে সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিহতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

শ্রমিকদের ভাষ্যমতে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ওই শ্রমিক। তিনি শারীরিক অবস্থার কথা জানিয়ে কর্তৃপক্ষের কাছে একাধিকবার ছুটির আবেদন করেন। কিন্তু ছুটি না মেলায় বাধ্য হয়ে রাতের শিফটে কাজে যোগ দেন। ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, অসুস্থ শ্রমিককে বিশ্রামের সুযোগ না দিয়ে কাজে বাধ্য করার কারণেই এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। শ্রমিক নেতারাও ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং নিহত শ্রমিকের পরিবারের জন্য ন্যায্য ক্ষতিপূরণ ও আইনগত অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে কালার এন্ড কোং লিমিটেড কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টেকনাফে ডাকাত দলের নৃশংস হামলা: ৮টি ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী, লুট প্রায় ২ লাখ টাকার মালামাল

অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু: শ্রীপুরে কারখানার সামনে বিক্ষোভ, তদন্ত ও ক্ষতিপূরণের দাবিতে উত্তাল শ্রমিকরা

Update Time : 09:58:26 am, Friday, 26 June 2026