Dhaka 2:12 am, Sunday, 28 June 2026

নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ

  • Reporter Name
  • Update Time : 09:55:00 pm, Saturday, 27 June 2026
  • 15 Time View

আবু নাঈম রিপন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ সহায়তা সামগ্ৰী বিতরণ করা হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী ও অনুদানের চেক তুলে দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সম্মানিত জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মোট ৪৯ জন উপকারভোগীর মধ্যে ৭৬ বান্ডিল ঢেউটিন, ২ জনকে বিভাটেক, ৪০ জনকে সেলাই মেশিন এবং ১৪০ জনকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভবিষ্যৎ প্রজন্ম ভালো রাখতে মাদককে না বলি

নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ

Update Time : 09:55:00 pm, Saturday, 27 June 2026