
জাহিদ হোসেন দিঘলিয়া প্রতিনিধ।
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফ হোসেনের আমন্ত্রণে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দ এক সৌজন্য সফরে কলারোয়া উপজেলা পরিদর্শন করেন। সফরকালে তারা কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) অনুষ্ঠিত এ সফরে প্রেসক্লাবের নেতৃবৃন্দকে আন্তরিক অভ্যর্থনা জানায় কলারোয়া উপজেলা প্রশাসন। প্রশাসনের উষ্ণ আতিথেয়তা ও মধ্যাহ্নভোজের আয়োজন সফরটিকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তোলে।
জুন মাসের সমাপনী কার্যক্রমের ব্যস্ততার মধ্যেও সময় দিয়ে আন্তরিকতা প্রকাশ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেনের প্রতি উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ কলারোয়া থানার সীমান্তবর্তী হরিদাস ঠাকুর মন্দির ঘাট এলাকা ও ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা খুলনার উদ্দেশ্যে রওনা হন।
দিনব্যাপী এ আনন্দঘন সফরে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ডা. সৈয়দ আবুল কাসেম, সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আবীদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. সোহাগ বিশ্বাস এবং সদস্য মো. আব্দুল কুদ্দুস মোল্লা ও মোল্লা ইকবাল হোসাইন।
Reporter Name 

















