Dhaka 2:24 am, Monday, 29 June 2026

কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

  • Reporter Name
  • Update Time : 09:53:46 pm, Saturday, 27 June 2026
  • 2 Time View

রোকনুজ্জামান রোকন: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চরাঞ্চলের দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আয়বর্ধক কর্মসূচির অংশ হিসেবে ছাগল, জলবায়ু সহনশীল ফসল ও শাক-সবজির বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলার বিদ্যানন্দ ও ছিনাই ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, বার্লিন (জার্মানি)-এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এছাড়া সলিডারিটির প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ বদরুন্নেছা বীথিসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রকল্পের আওতায় ৪৬ জন উপকারভোগীকে একটি করে মোট ৪৬টি ছাগল প্রদান করা হয়। এছাড়া ৩৪ জনকে জলবায়ু সহনশীল কৃষি উৎপাদনের জন্য ৪ কেজি ব্রি ধান-৫২ বীজ, ২ কেজি সরিষার বীজ, ৫ কেজি মাসকলাই বীজ, ২ কেজি ভুট্টার বীজ, ৩ কেজি বাদামের বীজ এবং ২৫ কেজি বিভিন্ন ধরনের সার দেওয়া হয়। একইসঙ্গে ৫৮ জন উপকারভোগীর মাঝে ১৫ প্রজাতির জলবায়ু সহনশীল শাক-সবজির বীজ, একটি করে ঝরনা, একটি স্প্রেয়ার, একটি ঘন জাল এবং চারটি করে জিও ব্যাগ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, বিতরণকৃত উপকরণ ব্যবহার করে উপকারভোগীরা ছাগল পালন ও জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রমের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

Update Time : 09:53:46 pm, Saturday, 27 June 2026