Dhaka 5:52 am, Sunday, 9 August 2026

তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 08:45:32 pm, Saturday, 8 August 2026
  • 5 Time View

মোঃ সোহেল রানা রাজশাহী
তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
মাদক,সাইবার অপরাধ,নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে রাজশাহীর তানোরে এক বিশেষ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৮ই আগষ্ট)তানোর থানার পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

​রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাইমুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পরভেজ এর সঞ্চালনায় ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক নাঈমা খান, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আঃ সালাম,তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, এবং মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক,সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকসহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

​এ সময় আমন্ত্রিত প্রধান অতিথি উপস্থিত সাধারণ মানুষের মুখ থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজকে নির্দেশ প্রদান করেন।

​সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন এবং উগ্রবাদ নির্মূল করতে কেবল পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগ।

অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে স্থানীয় জনসাধারনকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।পরে তিনি থানা চত্বরে একটি আমের গাছের চারা রোপন করেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সরকারি পরীক্ষা আইন সংশোধনের কয়েকটি ধারা অসামঞ্জস্যপূর্ণ:বাকবিশিস

তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

Update Time : 08:45:32 pm, Saturday, 8 August 2026