Dhaka 9:58 am, Monday, 10 August 2026

তানোরে পৃথক অভিযানে ২ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 10:39:37 pm, Sunday, 9 August 2026
  • 7 Time View

মোঃসোহেল রাজশাহী
রাজশাহীর তানোর থানা পুলিশ পৃথক দুটি অভিযানে ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়।

তানোর থানা পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার এসআই উৎপল কুমার সরকার সঙ্গীয় এএসআই মোঃ লভলু মিয়া ও ফোর্সসহ ০৮/০৮/২০২৬ তারিখ দিবাগত রাতে উপজেলার মাসিন্দা কালিগঞ্জ হাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী *মোঃ আকাশ আলী (২৭), পিতা: মৃত নাসির উদ্দিন মন্টু, সাং: মাসিন্দা* কে তার নিজ বাড়ি থেকে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে একই রাতে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ শফিকুল ইসলাম ফোর্সসহ থানাধীন একান্নপুর জোতপাড়া এলাকায় অভিযান চালান। অভিযানে *মোঃ নয়ন (২৯), পিতা: মোঃ ইসলাম, সাং: দিবস্থলী* কে ০১ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তানোরে পৃথক অভিযানে ২ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন উদ্ধার

তানোরে পৃথক অভিযানে ২ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন উদ্ধার

Update Time : 10:39:37 pm, Sunday, 9 August 2026