
কাজী মোস্তফা রুমি: পবিত্র রমজান মাসে ইফতারের মাধ্যমে পারিবারিক, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহত হয় এবং তা সেবা, সংহতি ও সামাজিক বিনিময়ের সুযোগ তৈরি করে।
ইফতারের মাধ্যমে রোজাদার সারা দিনের সিয়াম সাধনার সমাপ্তি টানে। সিয়াম সাধনার অংশ হিসেবে ইফতার একদিকে যেমন ইবাদতের অংশ, তেমনি তা সমাজ ও সংস্কৃতির অংশ। কেননা ইফতার সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির সুযোগ এনে দেয়।
এরই ধারাবাহিকতায় আজ ২৯ মার্চ’২৫ রোজ শনিবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়ার সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সরব উপস্থিত ছিলেন নাগরপুরের কৃতি সন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও নির্যাতিত, ঢাকা মহানগর উত্তর জাসাসের সংগ্রামী আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম প্রভাবশালী সহ-সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন।
এ সময়ে তিনি উপস্থিত সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।
এ বিষয়ে জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন গণমাধ্যমে বলেন- আজ নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
আমি আন্তরিকভাবে নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
পাশাপাশি আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর, সুশৃংখল ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাই।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নাগরপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর প্রেসক্লাবের সদস্যভুক্ত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 
























