Dhaka 11:41 pm, Monday, 27 April 2026

মুরাদনগরে আনন্দ শোভাযাত্রায় নববর্ষ উদযাপিত

  • Reporter Name
  • Update Time : 09:37:29 pm, Monday, 14 April 2025
  • 87 Time View

মুরাদনগরে আনন্দ শোভাযাত্রায় নববর্ষ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক জে ডি উজ্জ্বল

কুমিল্লার মুরাদনগরে নানা বর্ণিল আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর। পান্তা ইলিশ খাবার পর বর্ষবরণের ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রাটি আল্লাহুচত্বর প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।

সোমবার সকাল ৯টার দিকে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য আনন্দঘন শোভাযাত্রায় সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাজনার তালে তালে আনন্দ শোভাযাত্রাটি এগিয়ে যায়। নানা রঙের ব্যানার প্লেকার্ড বহন করা শোভাযাত্রার শোভা বৃদ্ধি করে। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয় গ্রামবাংলার লোকজ মেলা। এতে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সমাজ সেবা অফিসার বরুন দে, সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে,প্রচারে সুপার স্টার দেব

মুরাদনগরে আনন্দ শোভাযাত্রায় নববর্ষ উদযাপিত

Update Time : 09:37:29 pm, Monday, 14 April 2025