Dhaka 4:21 pm, Monday, 27 April 2026

উপকূলে লবণাক্ততায় সুপেয় পানির সংকট,বটিয়াঘাটায় আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি:ফাহিম ইসলাম:-

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে পুকুর ও টিউবওয়েলের পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট দিন দিন তীব্র হয়ে উঠছে। এই পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১:৩০ মিনিটে বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’-এর উদ্যোগে “নিরাপদ পানির জন্য টেকসই পানি সরবরাহ” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্ডার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)-এর উপ-সহকারী প্রকৌশলী রুনা আক্তার সুমি, বটিয়াঘাটা DPHE-এর মেকানিক খন্দকার রাইসুল ইসলাম, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদার এবং সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে জাকির হোসেন।
সভায় সভাপতিত্ব করেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদার। অনুষ্ঠানে লিডার্স-এর পক্ষ থেকে টিম লিডার শারমিন আরা লিনা ও প্রজেক্ট অফিসার (কমিউনিটি মবিলাইজার) সুপ্তি বিশ্বাস উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির ফলে বিশুদ্ধ পানির প্রাপ্যতা হুমকির মুখে পড়েছে, যা জনস্বাস্থ্য ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণ, গভীর নলকূপ স্থাপন, পানির পরিশোধন ব্যবস্থা জোরদারসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়া সিটিতে গুরুকে হত্যার পরিকল্পনায়,প্রকাশ্যে খুন:- শিষ্য রকি

উপকূলে লবণাক্ততায় সুপেয় পানির সংকট,বটিয়াঘাটায় আলোচনা সভা

Update Time : 01:56:06 pm, Monday, 27 April 2026