
মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রয়াত পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ও আপোষ হীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী কৌশল অবলম্বন করে বিগত পঞ্চাশ বছর পূর্বে শুরু হওয়া ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার(২৭এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলা এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় তিনি নিজে কোদাল হাতে নিয়ে খনন কার্যক্রমে অংশ নেন। এই খালটি প্রথম খনন করা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর উদ্যোগে। ১৯৭৬ সালের ১ নভেম্বর উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করা হয়, যা স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত।
অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রীর কাজের মাধ্যমে সারা বাংলায় জননন্দিত গণমানুষের নেতা হিসাবে পরিচিত অর্জন করে নিচ্ছে।
জিয়া খাল খনন কাজের উদ্বোধনের সময় উপজেলা বিএনপির অংঙ্গসহযোগগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।আরও উপস্থিত ছিলেন উন্নয়ন প্রত্যাশী জনতার ঢল।
প্রেরক:-
মো,মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিআ:-২৭/০৪/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,
মোঃ মনির হোসেন 





















