Dhaka 4:16 pm, Monday, 27 April 2026

জননেতা সাইজুদ্দিন আহাম্মেদ সারাবিকক্স রোডে জনতার ঢল সমস্যা শুনে উন্নয়নের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা

গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সারাবিকক্স রোড এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সমসাময়িক নানা সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে শ্রদ্ধেয় নেতার কাছে খোলামেলা আলোচনা করেন।

সভায় উপস্থিত এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা, নিরাপত্তা সংকটসহ বিভিন্ন সমস্যায় তারা ভোগান্তিতে রয়েছেন। এছাড়াও সামাজিক উন্নয়ন, জনসেবা ও এলাকার পরিবেশ উন্নয়নের বিষয়ে তারা তাদের প্রত্যাশা ও দাবিগুলো তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত জননেতা জনাব সাইজুদ্দিন আহাম্মেদ এলাকাবাসীর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সকল সমস্যার সমাধানে আন্তরিক আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এলাকার সামাজিক উন্নয়নমূলক যেসব কাজ প্রয়োজন সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়ে জানান— ইনশাল্লাহ, সারাবিকক্স রোড এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

সভা শেষে এলাকাবাসী বলেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে জনগণের সমস্যা সরাসরি নেতাদের কাছে পৌঁছায় এবং বাস্তব উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পথ সুগম হয়। তারা আশা প্রকাশ করেন, জননেতার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিলে এলাকায় শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়া সিটিতে গুরুকে হত্যার পরিকল্পনায়,প্রকাশ্যে খুন:- শিষ্য রকি

জননেতা সাইজুদ্দিন আহাম্মেদ সারাবিকক্স রোডে জনতার ঢল সমস্যা শুনে উন্নয়নের প্রতিশ্রুতি

Update Time : 01:26:56 pm, Monday, 27 April 2026