Dhaka 1:05 am, Tuesday, 28 April 2026

ছাতকে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

  • Reporter Name
  • Update Time : 06:09:21 pm, Tuesday, 15 April 2025
  • 117 Time View

ছাতকে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে নানা আয়োজনের মধ্য দিয়ে ১ লা বৈশাখ বর্ষবরণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের এক বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভুমি) আবু নাছিরের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেছে। বর্ষবরণের এই আনন্দ শোভাযাত্রায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপি বর্তমান যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সাবেক কাউন্সিলর ও যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, সদস্য আশরাফুল হক খেলন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেছেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্থা ইলিশ, সুটকি, আলুর ভর্তাসহ আয়োজনও ছিলো উপজেলা পরিষদ চত্ত্বরে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি, কনকচাঁপা খেলাঘর আসর, মেঠোসুর সহ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ গান-নৃত্য পরিবেশন করেন। বেদে সম্প্রদায়ের শিল্পীরা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন ও সাপ খেলা প্রদর্শন করেছে।##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে,প্রচারে সুপার স্টার দেব

ছাতকে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

Update Time : 06:09:21 pm, Tuesday, 15 April 2025