Dhaka 1:20 am, Tuesday, 28 April 2026

কালীগঞ্জে নববর্ষেকে স্বাগত জানিয়ে কালীগঞ্জে বিএনপির র‍্যালী শোভাযাত্রা

  • Reporter Name
  • Update Time : 09:16:01 pm, Tuesday, 15 April 2025
  • 120 Time View

কালীগঞ্জে নববর্ষেকে স্বাগত জানিয়ে কালীগঞ্জে বিএনপির র‍্যালী শোভাযাত্রা

মোঃ আলমগীর মোল্লা:

বাংলা নববর্ষ- ১৪৩২ স্বাগত জানিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বর্ষবরণে উপজেলার কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর পরিবেশ।
নববর্ষের প্রাণবন্ত আবহে দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মো. হুমায়ুন কবীর মাস্টার ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু এর নেতৃত্বে শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মো. হুমায়ুন কবীর মাস্টার এর সভাপতিত্বে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু বলেন, বাংলা নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি বাঙালির জাতির প্রাণের উৎসব। এই দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। বিএনপি সবসময়ই এই সাংস্কৃতিক ঐতিহ্যকেভাবে লালন করে আসছে। ভবিষ্যতেও করে যাবে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু বলেন, ইতিহাস স্বাক্ষী দেয় বাংলা নববর্ষ বাঙ্গালীর কালচার। আমরা স্বাধীনভাবে উচ্ছসিত হয়ে বৈশাখের র‌্যালী করেছি এবং আনন্দ উল্লাস করছি। উপজেলার সর্বস্থরের মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছে।

এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, প্রচার সম্পাদক ফজলুল রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, তুমলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন আকন্দসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে,প্রচারে সুপার স্টার দেব

কালীগঞ্জে নববর্ষেকে স্বাগত জানিয়ে কালীগঞ্জে বিএনপির র‍্যালী শোভাযাত্রা

Update Time : 09:16:01 pm, Tuesday, 15 April 2025