
তিন মায়ের মিথ্যা মায়া কাঁন্নায় যেন ফিল্মের নাটকীয়তা কে হাড় মানায়
নিজস্ব প্রতিবেদক জে ডি উজ্জ্বল
পৃথিবীর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হলো গর্ভধারিনী মা, কিন্তু এখানে উল্লেখ্য যে একই দিনে, তিনটি মায়ের গল্প।
একজন মা — নিজের দুই সন্তানের গ*লা কে*টে হত্যা করে, তারপর শোকের অভিনয় করেন, ভাসেন কান্নায়, মিথ্যা আবেগের অভিনয়ে করেছেন আর্তনাদ করতে দেখাতেই যেন।
আরেকজন মা— ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন নিজ সন্তানকে, আর সেই অর্থে কেনেন টাচ্ ফোন, রূপার নুপুর, স্বর্ণের নাকফুল… ধরা খেয়ে করেন মিথ্যা আর্নাথের কান্না।
অন্যদিকে চট্টগ্রামের এক মা — ড্রেনে হারিয়ে ফেলেন নিজের ৬ মাসের শিশু সন্তানকে। পাগলের মতো খুঁজে বেড়ান সন্তানকে। ১৪ ঘন্টা পর উদ্ধার করেছে নিথর দেহ। সেই কান্নায় কোনো অভিনয় নেই, শুধু বুকফাটা আর্তনাদ
একদিনে তিনটা কান্নায় যেন তিনটি বুকফাটা আর্তনাদের
গল্প।
এই পৃথিবীতে ‘মা’ শব্দটা আজও পবিত্র।
তবু কখনো কখনো কিছু ঘটনা সেই পবিত্রতাকে র*ক্তে, লোভে, আর নৃশংসতায় কালিমা লেপে দেয়।
কখনো কখনো মায়ের আঁচলে ঢেকে বাঁচান সন্তানের জীবন,
আবার কখনো কখনো সেই আঁচলেই হয় মৃ*ত্যুর ফাঁদ ।
Reporter Name 

















