Dhaka 11:16 am, Tuesday, 28 April 2026

উচ্ছেদ অভিযানে গোপালগঞ্জ জেলায় সরকারি জমি উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 09:45:24 pm, Sunday, 20 April 2025
  • 99 Time View

উচ্ছেদ অভিযানে গোপালগঞ্জ জেলায় সরকারি জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জে ডি উজ্জ্বল:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রোববার বেলা ১২টায় উপজেলার গোপালপুর বাজারে সরকারি জায়গায় গড়ে ওঠা বাইন মার্কেটে অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
অভিযানে পাঁচটি দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি ভূসম্পত্তি উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী।
উচ্ছেদ অভিযানে টুঙ্গিপাড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী বলেন, টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর বাজারে প্রায় সাড়ে ৩ শতাংশ সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছিল ঐ এলাকার পাঁচ ব্যক্তি। তখন তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য একাধিকবার নোটিশ করা হলেও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেননি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে রাখা এ সব দোকানপাট জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছিল। তাই ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি ভূসম্পত্তি উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে,প্রচারে সুপার স্টার দেব

উচ্ছেদ অভিযানে গোপালগঞ্জ জেলায় সরকারি জমি উদ্ধার

Update Time : 09:45:24 pm, Sunday, 20 April 2025