Dhaka 4:38 am, Tuesday, 15 September 2026

উত্তরা প্রেসক্লাবের দুই সাংবাদিকের মৃত্যুতে ওসি কামরুল হাসান তালুকদারের গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:ইসলামী স্কলার আলহাজ্ব মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত উত্তরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাংবাদিক সাকিবুল হাসান এবং সাবেক আপ্যায়ন সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম রাজু-এর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার।

এক শোকবার্তায় তিনি বলেন, দুই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে উত্তরা প্রেসক্লাব, সাংবাদিক সমাজ এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীরা দুইজন সৎ, নিষ্ঠাবান, কর্মপ্রাণ ও মানবিক সংবাদকর্মীকে হারিয়েছেন। তাঁদের পেশাগত সততা, দায়িত্ববোধ এবং সমাজের প্রতি অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই অপূরণীয় শোক সহ্য করার ধৈর্য ও শক্তি কামনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর উত্তরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাংবাদিক সাকিবুল হাসান ও রবিউল ইসলাম রাজু। তাঁদের অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

উত্তরা প্রেসক্লাবের দুই সাংবাদিকের মৃত্যুতে ওসি কামরুল হাসান তালুকদারের গভীর শোক প্রকাশ

Update Time : 10:58:50 pm, Thursday, 16 July 2026