Dhaka 3:57 pm, Sunday, 20 September 2026

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন জননন্দিত রবীন

জেলা প্রতিনিধি মোঃ মফিজুল ইসলাম
ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শেরপুর সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জননন্দিত ব্যক্তিত্ব সাংবাদিক মোঃ আকাব্বর হোসাইন রবীন। এ ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে সামাজিক ও গণমুখী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় সাধারণ মানুষের কাছে রবীনের একটি ইতিবাচক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিভিন্ন সময় তিনি শিক্ষা,সমাজসেবা ও গণমানুষের কল্যাণে কাজ করে এলাকায় সুনাম অর্জন করেছেন।
সমর্থকরা জানান,সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে রবীনকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান তারা। ইতোমধ্যে তার সমর্থনে বিভিন্ন স্থানে আলোচনা ও মতবিনিময় সভাও অনুষ্ঠিত হচ্ছে।
প্রার্থী মোঃ আকাব্বর হোসাইন রবীন বলেন,আমি নির্বাচিত হলে শেরপুর সদর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন,জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার কারণে নির্বাচনে তিনি একটি শক্ত অবস্থান তৈরি করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন জননন্দিত রবীন

Update Time : 11:13:58 pm, Thursday, 5 March 2026