Dhaka 10:53 am, Friday, 18 September 2026

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বক্তব্য

নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল:-জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। তিনি বলেছেন,এর কোনো ভিত্তি নেই,এটা গুজব।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের(বাংলা)টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

এটার ন্যূনতম কোনো সত্যতা নেই উল্লেখ করে রুমিন ফারহানা জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন।

তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেন,বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল অ্যাপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সঙ্গে। আসেন আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এপ্রোচে হেসেছি। এটা নিয়ে কথা বাড়াইনি।

এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা-এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি কথা বলতে পারি। কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে অসম্ভব এবং অবাস্তব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বক্তব্য

Update Time : 11:29:10 pm, Sunday, 19 April 2026