
ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা সভা
গোয়াইনঘাট প্রতিনিধি:মোঃ মনিরুজ্জামান মনির
সিলেট বিভাগীয় জেলায় গোয়াইনঘাট উপজেলা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ‘উপর সাতাইন’ গ্রামে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আলীরগাঁও ইউনিয়ন প্রোগ্রাম অফিসার মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন জুনিয়র প্রোগ্রাম অফিসার সুদর্শন মন্ডল।
পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনজুর আহমেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, ইউনিয়ন ওয়াশ সহায়তাকারী সাইদুর রহমান আফজল, RBF (রেসিডেন্সি বিল্ডিং ফ্যাসিলেটর) মাজহারুল আযহার জুনেদ, দেলওয়ার হাসান।
এসময় বক্তারা বলেন, একজন মানুষ সুস্থ থাকতে হলে তাকে সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে, সার্বক্ষণিক পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ওয়ার্ল্ড ভিশন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে শুধু সেবা প্রদানই নয়, বরং সচেতনতা তৈরি, সক্ষমতা বৃদ্ধি এবং অংশীদারিত্বের মাধ্যমে একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে কাজ করছে দীর্ঘদিন থেকে, এবং এটা অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ।
মোঃ মনিরুজ্জামান মনির 


















