
মোঃ মাহফুজ আহম্মেদ কালিয়াকৈর উপজেলা প্রতিবেদকঃ-
গাজীপুর জেলার– কালিয়াকৈর উপজেলার এলাকার খাড়াজোড়া ও রসুলপুর রোডে অবস্থিত সৃষ্টি স্কুল ও বিভিন্ন মাদ্রাসাতে অভিভাবকরা পুলিশের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের নিরাপদ আনা-যাওয়া নিশ্চিত করতে অটোরিকশা বা অন্যান্য ছোট যানবাহন ব্যবহার করলে পুলিশ বারবার মামলা, জরিমানা এবং নানাভাবে হয়রানি করছে।
এক অভিভাবক বলেন, “শিশুদের নিরাপদভাবে স্কুল ও মাদ্রাসায় আনা-যাওয়ার জন্য আমরা ছোট যানবাহন ব্যবহার করি। স্কুল ও বাসা বাড়িতে যাওয়ার বিকল্প রাস্তা থাকলেও পুলিশের হয়রানি এবং অতিরিক্ত নজরদারি আমাদের চলাচলে সমস্যা তৈরি করছে। এই সমস্যা সমাধান না করে নাগরিকদের হয়রানি বন্ধ রাখতে হবে।”
স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, যাতে শিক্ষার্থীদের অভিভাবকরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে স্কুল ও মাদ্রাসায় শিশুদের নিয়ে আসা-যাওয়া করতে পারেন। সচেতন নাগরিকরা অনুরোধ করেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও অভিভাবকদের সুবিধার কথা বিবেচনা করে রোডে চলাচলের নিয়মাবলী এবং পুলিশের দায়ি
Reporter Name 

















