
সাবিনা ইয়াসমিন:
গাজীপুর মহানগরের কাশিমপুরে ৪ নং ওয়ার্ডের সারাবো এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ অবশেষে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আলম মিয়া অভিযোগ করেন, একই এলাকার বিএনপি’র ৪ নং ওয়ার্ড নেতা আব্দুর রাজ্জাক রাজু তার আর এস দাগ নং ৬৬৩ নম্বরের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। পরে বিষয়টি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল সহ প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে প্রকাশ পায়।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার উভয়পক্ষকে আলোচনার টেবিলে ডাকেন। জমির বৈধ কাগজপত্র ও দলিল যাচাইয়ের পর তিনি আলম মিয়ার মালিকানা ঘোষণা দেন। এবং তাকে তার প্রাপ্য অংশ বুঝিয়ে দেন। এতে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী স্বস্তি ওসন্তোষ প্রকাশ করেন।
এলাকাবাসীর ভাষ্য একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে শওকত হোসেন সরকার যেভাবে ন্যায়বিচার নিশ্চিত করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে।
সাবিনা ইয়াসমিন: 





















