Dhaka 9:43 am, Wednesday, 29 April 2026

কোম্পানীগঞ্জে বড় ভাই’র কেঁচির আঘাতে প্রাণ গেল প্রবাসী আপন ছোট ভাইয়ের

  • Reporter Name
  • Update Time : 08:32:01 am, Wednesday, 30 April 2025
  • 103 Time View

কোম্পানীগঞ্জে বড় ভাই’র কেঁচির আঘাতে প্রাণ গেল প্রবাসী আপন ছোট ভাইয়ের

সেলিম মাহবুব,ছাতকঃ

জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের কেচির আঘাতে প্রাণ হারালেন তার প্রবাসী আপন ছোট ভাই। সোমবার (২৮ এপ্রিল) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে এ ঘটনা ঘটেছে। বড় ভাইয়ের কাঁচির আঘাতে আহত রুবেল আহমেদ (২৫) রাতে হাসপাতালে মৃত্যুবরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রুবেল আহমেদ বাগজুর গ্রামের মৃত হাজী আশিক মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ এপ্রিল) সকালে জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব মেটাতে সালিশে বসেন এলাকার লোকজন। সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া কেঁচি দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত রুবেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টায় তার মৃত্যু হয়। নিহত রুহেল আহমেদ ছিলেন সৌদি প্রবাসী। গত ৮ মাস আগে ছুটিতে এসে রুবেল আহমেদ বিয়ে করে আবার সৌদি আরব চলে যান। গত আড়াই মাস আগে তিনি আবার ছুটিতে দেশে আসেন। মে মাসের ৪ তারিখ তার আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

​গড়েয়া স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

কোম্পানীগঞ্জে বড় ভাই’র কেঁচির আঘাতে প্রাণ গেল প্রবাসী আপন ছোট ভাইয়ের

Update Time : 08:32:01 am, Wednesday, 30 April 2025