Dhaka 9:42 am, Wednesday, 29 April 2026

গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা ও নগদ ১০২৭০ টাকাসহ তুহিন হাওলাদার (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

জানা গেছে, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেনের নির্দেশক্রমে এস আই আশিকের নেতৃত্বে পুলিশের একটি দল গভীর রাতে মাদক ব্যবসায়ী তুহিন হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ আড়াই কেজি গাঁজা এবং নগদ ১০২৭০ টাকা উদ্ধার করে এবং তুহিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তুহিন হাওলাদার ইন্দুরকানী উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় ইন্দুরকানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, মাদক একটি জাতীয় সমস্যা এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

​গড়েয়া স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Update Time : 05:07:12 pm, Wednesday, 30 April 2025